একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ সরকারের মন্ত্রী, নির্বাচিত সংসদ সদস্য, বিরোধী দল, বিদেশি কূটনৈতিক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে ১২টা ৭ মিনিটে পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান।

এ সময় শ্রদ্ধা জানান ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ রফিক, ফাহিমা নাসরিন মুন্নি, ফারজানা শারমিন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, ক্যাপ্টেন সুজাউদ্দিন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শরিফুল আলম প্রমুখ। এ ছাড়া সরকারের উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে তারেক রহমান নেতৃত্ব দেন। জিয়াউর রহমানের পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান।

এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিরোধী দল হিসেবে ১১ দলীয় জোটের নেতারা ১২টা ২৩ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এ সময় জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প