‘এরিয়া-৫১’এলিয়েন বিতর্কে ওবামার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ ট্রাম্পের

বারাক ওবামাকে গোপন তথ্য প্রকাশের অভিযোগে অভিযুক্ত করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারাক ওবামা ভিনগ্রহী প্রাণের (এলিয়েনের) অস্তিত্ব রয়েছে বলে নিশ্চিত করেছিলেন। এমন তথ্য প্রকাশ করায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বারাক ওবামাকে অভিযুক্ত করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি ক্ল্যাসিফাইড তথ্য প্রকাশ করেছেন। তার এমনটি করার কথা নয়। তিনি বড় ভুল করেছেন। তিনি এটি শ্রেণিবদ্ধ তথ্যের বাইরে নিয়ে এসেছেন। না, এ বিষয়ে আমার কোনো মতামত নেই। আমি এ নিয়ে কখনও কথা বলি না। অনেকেই বলে, অনেকেই বিশ্বাস করে।’

ট্রাম্প আরও বলেন, তিনি হয়ত ‘তথ্যগুলো অবমুক্ত (ডিক্লাসিফাই) করে তাকে সমস্যামুক্ত করতে পারেন।’

এর আগে মার্কিন পডকাস্ট উপস্থাপক ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক আলাপচারিতায় ওবামা বলেন, ভিনগ্রহীরা ‘বাস্তব’।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই পডকাস্টে ভিনগ্রহী প্রসঙ্গে প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘তারা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি।’

তিনি আরও বলেন, ‘তাদের এরিয়া ৫১-এ রাখা হয়নি; সেখানে কোনো ভূগর্ভস্থ স্থাপনাও নেই।’

তিনি লেখেন, ‘পরিসংখ্যানগত দিক থেকে মহাবিশ্ব এত বিশাল যে কোথাও প্রাণ থাকার সম্ভাবনা যথেষ্ট। কিন্তু সৌরজগতগুলোর মধ্যকার দূরত্ব এত বেশি যে আমাদের কাছে ভিনগ্রহীরা এসেছে—এ সম্ভাবনা কম। আর আমার প্রেসিডেন্সির সময়ে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগের কোনো প্রমাণ আমি দেখিনি। সত্যিই না!’

এরিয়া ৫১ হলো দক্ষিণ নেভাদার গ্রুম লেকে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর একটি অত্যন্ত গোপন সামরিক স্থাপনা। বহুদিন ধরে এটি ভিনগ্রহী সংক্রান্ত নানা ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু হলেও, আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃত একমাত্র কাজ হলো বিমান পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন