ফাহিমার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নারীদের রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। মাত্র ১১১ রানের লক্ষ্য দিয়েও ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছে ফাহিমা খাতুনরা।

শিরোপা নির্ধারণী ফাইনালে আগেই প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। ফলে ফাইনালটা যে সহজ হচ্ছে না ফাহিমাদের, সেটি মোটামুটি নিশ্চিতই বলা চলে।

বাংলাদেশের বোলারদের তোপে পাকিস্তানের মাত্র ৩ ব্যাটারের রান স্পর্শ করেছে দুই অঙ্কের ঘর। সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। ১২ রান করেন অধিনায়ক হাফসা খালিদ। ১১ রান আসে ইউসরা আমিরের ব্যাটে। তিন ব্যাটার ব্যর্থ হয়েছেন রানের খাতা খুলতেই। ৮ ব্যাটার করতে পারেননি দুই অঙ্কের ঘর স্পর্শ।

শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ৫৬ রানে। বাংলাদেশের মেয়েদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। দুটি উইকেট পেয়েছেন ফাহিমা খাতুন। আর একটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার। অপরাজিত ৪০ রান ও বল হাতে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক ফাহিমা খাতুন।

এর আগে, সেমিফাইনালে ফাহিমা খাতুনের ব্যাটে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৮ উইকেটে ১১০ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ ‘এ’।

ব্যাংককে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলিংয়ের মুখে হাত খেলতে পারেননি বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা। ইশমা তানজিম ২৩ বলে ১২, শামীমা সুলতানা ১৩ বলে ১৩, শারমিন সুলতানা করেন ২০ বল খেলে ১৫ রান।

এরপর লতা মণ্ডল (৫), ফারজানা ইয়াসমিন (৬), শরিফা খাতুনরা (০) দাঁড়াতে পারেননি। ৮১ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে ফাহিমা খাতুন একটা প্রান্ত ধরে দলকে টেনেটুনে ১১০ পর্যন্ত নিয়ে গেছেন। ৩২ বলে ৫ বাউন্ডারিতে হার না মানা ৪০ রানের ইনিংস খেলেন তিনি।

পাকিস্তানের হাফসা খালিদ নেন দুটি উইকেট।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি