ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় যাচ্ছেন অভিনেত্রী মনিরা মিঠু

রাজধানীতে সড়কে দুর্ঘটনাকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে উপন্যাস। এ ঘটনায় থানায় অভিযোগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

আজ (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মনিরা মিঠু অভিযোগ করেন, একটি প্রাইভেটকার তার গাড়ির পেছনে উচ্চগতিতে ধাক্কা দেয়। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় বেধড়ক মারধর করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, হামলাকারীদের গাড়ির নম্বর ঢাকা-মেট্রো-ঘ-১৬-০৯০৫। ঘটনাস্থলে ছেলেকে মারধরের দৃশ্য ধারণ করা হয়েছে বলেও দাবি করেন এই অভিনেত্রী।

পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, হামলায় তার ছেলের চোখ রক্তাক্ত হয়েছে। ঘটনার বিচার চেয়ে তিনি রাজধানীর তুরাগ থানায় যাচ্ছেন বলে উল্লেখ করেন।

প্রায় দুই দশক ধরে ছোট ও বড় পর্দায় কাজ করছেন অভিনেত্রী মনিরা মিঠু। তবে সবচেয়ে বেশি দেখা যায় নাটকে। মিঠুর কর্মজীবন শুরু হয়েছিল নন্দিত কথাসাহিত্যিক এবং নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের হাত ধরে। তার নির্মাণে অভিনয় দক্ষতা দেখিয়ে নজরে আসেন মনিরা মিঠু।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প