রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়েই দৃশ্যপট বদলে দেন ফারজানা ইয়াসমিন। দ্বিতীয় বলে চার এবং তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ একাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। শেষ ২ বলে যখন মাত্র ১ রান দরকার, তখন সিঙ্গেল নিয়ে এক বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন এই ডানহাতি ব্যাটার। ১৫ বলে ২৩ রানের অপরাজিত এক ‘ক্যামিও’ খেলে ম্যাচের নায়ক বনে যান ফারজানা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করল ফাহিমা খাতুনের দল।

গতকাল সোমবার ব্যাংককে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে থাইল্যান্ড নারী জাতীয় দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আগে ব্যাটিং করে ১০৯ রান করে থাই নারীরা। জবাবে শেষ ওভারে জয় পায় বাংলাদেশ।

গ্রুপ ‘বি’-তে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। ১টি করে জয় নিয়ে নেট রান রেটের ব্যবধানে দুই ও তিন নম্বরে যথাক্রমে শ্রীলঙ্কা ও স্বাগতিক থাইল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। সেই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, শেষ চার নিশ্চিত টাইগ্রেসদের। অন্যদিকে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনাল।

এদিন রান তাড়া করতে নেমে মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন ওপেনার শামীমা সুলতানা ও লতা মন্ডল। এই জুটি স্কোরবোর্ডে ৪৩ রান যোগ করেন। শামীমা ২৬ এবং লতা মন্ডল ধৈর্যশীল ৩০ রান করে আউট হলে আবারও হারের শঙ্কা জাগে। তবে শেষ পর্যন্ত ফারজানার দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে, টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই লঙ্কানদের চাপে রাখে। থাইল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১০৯ রানেই আটকে দেয় টাইগ্রেস বোলাররা। থাই ওপেনার নান্নাপাত কনচারোয়েনকাই সর্বোচ্চ ৩৪ রান করেন। বাংলাদেশের পক্ষে অধিনায়ক ফাহিমা খাতুন ও শরীফা খাতুন ২টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ