পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দুইজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বান্নু জেলার মিরিয়ান পুলিশ স্টেশনের কাছে একটি মোটরসাইকেলে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

পুলিশ সূত্র জানায়, পুলিশ স্টেশনের সামনে অবস্থিত দোকানগুলোর কাছে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশের সাধারণ মানুষ হতাহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই)-এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানিয়েছেন, হতাহতদের জেলা সদর হাসপাতাল এবং খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রেসকিউ ১১২২ কর্মকর্তারা জানান, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করে এবং মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর বান্নু পুলিশের একটি বড় দল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিএস) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য আরও কোনো হুমকি আছে কি না তা নিশ্চিত করতে বিডিএস দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে বান্নু জেলায় একের পর এক নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনা ঘটছে। গত জানুয়ারিতে ডোমেল এলাকায় এক বিস্ফোরণে দুই কিশোর আহত হয়েছিল, যাদের একজন দুই সপ্তাহ পর মারা যায়। একই মাসে ডোমেলের সাবেক নাজিম ফিদা মুহাম্মদ খান ওয়াজির তার কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে আহত হন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প