কোটি টাকার অনুদান পেলো জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রীর সিনেমা

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায়। দারুণ এক সুখবর দিলো সিনেমার টিম। বিদেশের উৎসব থেকে এটি কোটি টাকার অনুদান পেলো।

সিনেমাটি নির্মাণ করেছেন রুবাইয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে জার্মানিতে চলমান ৭৬তম বার্লিন চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক অনুদান কর্মসূচির আওতায় এই অর্থ সহায়তা পেয়েছে সিনেমাটি।

গেল ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের উৎসব শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ফন্ডাজিওন প্রাডা ফিল্ম ফান্ডের অনুদানপ্রাপ্ত ছবিগুলোর তালিকা। বিভিন্ন দেশের ১৪টি চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার একটি দৃশ্য

এই অনুদানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেন নির্মাতা রুবাইয়াত হোসেন। এর আগে ২০২২ সালে বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে একই সিনেমার জন্য তিনি পেয়েছিলেন ৫০ হাজার ইউরো অনুদান।

এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য পাওয়া গেছে ৮০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর মূল্যমান প্রায় এক কোটি ১৬ লাখ টাকা।

জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ১৪টি ফিচার চলচ্চিত্রের নাম ঘোষণা করে ফন্ডাজিওন প্রাডা। এসব সিনেমার জন্য মোট অনুদানের পরিমাণ দেড় মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় এটি প্রায় ২১ কোটি টাকারও বেশি।

এতে নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা জাইনিন করিম চৌধুরীকে

ইতোমধ্যে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটিতে জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল অভিনয় করলেও এতে নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা জাইনিন করিম চৌধুরীকে।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ