নেপালকে বিদায় করে প্রথম দল হিসেবে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

মাত্র ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। টানা তৃতীয় জয়ের দেখা পেয়ে প্রথম দল হিসেবে সুপার এইটে পা রাখলো শাই হোপের দল। আর টানা ৩ হারে বিদায় নিশ্চিত হয়েছে নেপালের।

উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। নন্দন যাদবের বলে কিং আউট হন ২২ রান করে। এই একটি উইকেটও নিতে পেরেছে নেপাল।

এরপর শাই হোপ ও শিমরন হেটমায়ার ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। অর্ধশতকের দেখা পেয়েছেন হোপ। অপরাজিত ছিলেন ৬১ রানে। ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়। হেটমায়ার ৪ চার ও দুই ছক্কায় করেন অপরাজিত ৪৬ রান।

এর আগে, নেপালকে ব্যাটিংয়ে পাঠালেও বেশি রান করতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের ৪ উইকেট ও বাকি বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে নেপালের বোর্ডে রান জমা হয় ৮ উইকেটে ১৩৩।

রোববার (১৫ ফেব্রুয়ায়রি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হের উইন্ডিজের আমন্ত্রণে আগে ব্যাটিং করে নেপাল। তবে শুরু থেকেই বিপদ পিছু নেয় তাদের। ৫৪ রানের একটি জুটি ছাড়া আরকোনো উল্লেখ করার মতো জুটি হয়নি। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম উইকেটে নেপালের সর্বোচ্চ জুটির রেকর্ড।

প্রথম ওভার থেকেই উইন্ডিজ বোলাররা চাপে ফেলে দেয় নেপালকে। পঞ্চম বলেই কুশল ভূর্তেল ১ রান করে সাজঘরে ফেরেন। এরপর ১৭ রানেই রোহিত পাওদেল (৫) ও আসিফ শেখ (১১) আউট হয়ে ফিরলে ৩ উইকেট হারায় নেপাল।

আরিফ শেখও ভালোকিছু করতে পারেননি। ২ রান করে আউট হলে ২৩ রানে পতন হয় চতুর্থ উইকেটের। লোকেশ বাম ওয়ানডে মেজাজে ১৩ রান করে আউট হলে পঞ্চম উইকেট মাত্র ৪৬ রানে হারায় নেপাল।

১০০ রানের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। একপ্রান্ত আগলে ধরে রেখেছিলেন দিপেন্দ্র সিং আইরে। তার সঙ্গে ২৩ রানের ক্ষুদ্র জুটি গড়ে শুলসান ঝা ফিরে গেলে ৭৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বড় সংগ্রহের আর কোনো স্বপ্নই টিকে থাকেনি নেপালের।

এরপরও সম্পাল কামিকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে লড়াকু পুঁজির স্বপ্ন দেখান দিপেন্দ্র। ৪৭ বলে ৫৮ রান করেন দিপেন্দ্র সমান ৩টি করে চার ও ছক্কায়। তার বিদায়েই ভাঙে ইনিংসের সবচেয়ে বড় জুটিটি। ৭ উইকেটে ১২৭ রান করা নেপাল শেষ পর্যন্ত করতে পেরেছে ৮ উইকেটে ১৩৩। সম্পাল ১৫ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন জেসন হোল্ডার। সমান একটি করে আকিল, ফোর্ড, শামার ও চেজের ঝুলিতে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন