নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, বহু মানুষের প্রাণহানি

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের তিনটি গ্রামে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা এএফপির স্থানীয় প্রতিবেদন অনুসারে, নাইজার রাজ্যে সশস্ত্র ব্যক্তিরা লোকজনকে গুলি করে হত্যা করেছে বা তাদের গলা কেটেছে, বাড়িঘরে আগুন দিয়েছে এবং অনির্দিষ্ট সংখ্যক লোকজনকে অপহরণ করেছে।

রয়টার্স জানিয়েছে, তিনটি গ্রামে মৃতের সংখ্যা প্রায় ৩২ জন, অন্যদিকে এএফপি জানিয়েছে যে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। নিকটবর্তী গ্রামে অন্যান্য সম্ভাব্য হামলার বিবরণ এখনো স্পষ্ট নয় এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডাকাতরা ৪১টি মোটরসাইকেলে করে এসেছিল এবং প্রতিটিতে দুই বা তিনজন পুরুষ ছিল।

চলতি মাসের শুরুতেও একই ধরণের আক্রমণে শতাধিক মানুষ নিহত হয়েছে। সশস্ত্র অপরাধী দলগুলো বছরের পর বছর ধরে নাইজেরিয়ায় আক্রমণ এবং অপহরণ চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিম এবং মধ্যাঞ্চলে অপরাধমূলক কার্যক্রম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

ভোরের দিকে তুঙ্গা-মাকেরি গ্রামে ডাকাতরা আক্রমণ চালায়। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন এএফপিকে জানিয়েছেন, টুঙ্গা-মাকেরিতে ছয়জন নিহত হয়েছেন।

তিনি বলেন, কিছু বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং এখনো নিশ্চিতভাবে বলা যায়নি যে কতজনকে অপহরণ করা হয়েছে।

নিহতদের বেশিরভাগই নিকটবর্তী কনকোসোর বাসিন্দা। ওই গ্রামেও আক্রমণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, প্রায় সব ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চারজন নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কনকোসোতে হামলার পর ডাকাতরা পিসায় গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং একজনকে হত্যা করে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন