শাহরুখকে নিজের চেয়েও বড় তারকা বললেন ‘গেম অব থ্রোনস’ তারকা

হলিউড তারকা জেসন মোমোয়া সম্প্রতি বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে নিজের চেয়েও বড় তারকা বলে মন্তব্য করেছেন। উপমহাদেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে শাহরুখের জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি শুধু বড় তারকাই নন, ভীষণ সুদর্শন এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ।’

নতুন ছবি ‘দ্য রেকিং ক্রু’র প্রচারণায় ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেন জেসন। তিনি জানান, দুজনেই একে অপরের কাজের ভক্ত। শিল্পী হিসেবে শাহরুখের প্রভাব ও জনপ্রিয়তা তাকে মুগ্ধ করেছে।

১৯৯৯ সালে টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ: হাওয়াই’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন জেসন মোমোয়া। পরে ২০১১ সালে ‘গেম অব থ্রোনস’-এ ‘খাল দ্রোগো’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান। ডিসি ইউনিভার্সের ‘অ্যাকুয়াম্যান’ ছবিতে শিরোনাম চরিত্রে অভিনয় করে তিনি ব্লকবাস্টার নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি তার অভিনীত ‘এ মাইনক্রাফ্ট’ ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছে।

অন্যদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘কিং’র শুটিং নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের।

এছাড়াও ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত, রানী মুখার্জি, অনিল কাপুর ও জ্যাকি শ্রফ।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ