অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে হাজারো মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সফর ঘিরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। গত বছর দেশটির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় এই সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে দেশটিতে চারদিনের সফর করছেন তিনি। কিন্তু গাজায় ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ তার এই সফর ঘিরে প্রতিবাদ জানিয়েছে। খবর আল জাজিরার।

অস্ট্রেলিয়ার অনেকেই তার এই সফরে ক্ষুব্ধ। কারণ হার্জোগ গাজায় বহু বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় জড়িত। দীর্ঘদিন ধরেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো সোমবার সন্ধ্যায় দেশজুড়ে বিক্ষোভের আয়োজন করেছে। সিডনিতে হাজার হাজার মানুষ শহরের কেন্দ্রীয় একটি চত্বরে জড়ো হয়ে বক্তৃতা শুনছিল এবং ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিল।

সিডনির ৩০ বছর বয়সী বিক্ষোভকারী জ্যাকসন এলিয়ট বলেন, বন্ডি গণহত্যা ভয়াবহ ছিল, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান নেতৃত্বের কাছ থেকে ফিলিস্তিনি জনগণ এবং গাজার জনগণের প্রতি কোনো স্বীকৃতি পাওয়া যায়নি। হার্জোগ দখলদারিত্ব সম্পর্কে সব প্রশ্ন এড়িয়ে গেছেন এবং বলেছেন যে এই সফর অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নিয়ে।

তার এই সফর ঘিরে শহরজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া একাধিক হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে এবং কর্মকর্তারা ঘোড়ায় চড়ে টহল দিচ্ছিলেন। তার এই সফরের সময় সিডনিজুড়ে প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করার কথা রয়েছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন