শরীয়তপুরে অস্ত্র-ককটেল উদ্ধার, বোমা তৈরির কারিগরসহ আটক ৩

শরীয়তপুরের জাজিরা থেকে আটটি হাত বোমা, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ফিরোজ খাঁ নামে একজন বোমা তৈরির কারিগরসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, রোববার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ও বাবুরচর এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত ফিরোজ খাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় তার বসতঘর থেকে আটটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্র, নগদ অর্থ, মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ফিরোজ খাঁ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ককটেল ও বিস্ফোরক দ্রব্য তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালানো হচ্ছে।অভিযানে একজন বোমা তৈরির কারিগরসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প