মালয়েশিয়া গেলেন মোদী, জাকির নায়েকের প্রত্যর্পণ ইস্যু আলোচনায়

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। এতে দুই দেশের সম্পর্কের নতুন গতি আসার ইঙ্গিত মিলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদী বলেন, বিমানবন্দরে বন্ধুর মতো উষ্ণ অভ্যর্থনায় তিনি আবেগাপ্লুত। তিনি ভারত-মালয়েশিয়ার বন্ধুত্ব আরও জোরদার করতে আগ্রহী।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এসব আলোচনায় দুই দেশের সহযোগিতা বাড়াতে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোদী ও আনোয়ার একই গাড়িতে করে ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

মোদী জানিয়েছেন, এই সফরে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারত-মালয়েশিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এই সফরে কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে।

২০২৪ সালের আগস্টে দুই দেশ তাদের সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করে।

আলোচনায় ভারত আবারও ধর্মীয় বক্তা জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়টি তুলতে পারে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বিশেষ সম্পর্ক আরও জোরদার হবে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন