মালয়েশিয়ায় নরেন্দ্র মোদীকে লাল গালিচা সংবর্ধনা

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া কমপ্লেক্সে মোদির বহনকারী বিমান অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা সংবর্ধনা দেন ও আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

jagonews24

এরপর রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের একটি সম্মাননা দল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদি। তার আগমন উপলক্ষে মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ‘মাদানি’ ড্রামিং পরিবেশনা ও নৃত্য প্রদর্শনী।

স্বাগত অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মোদী ও আনোয়ার ইব্রাহিম একসঙ্গে মাইনস ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেন।

jagonews24

এই সফরটি গত আগস্ট ২০২৪ সালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পাল্টা প্রতিদান হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এটি মোদীর মালয়েশিয়ায় তৃতীয় সফর এবং দুই দেশ ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ (CSP)’ উন্নীত করার পর প্রথম সফর।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় (উইসমা পুত্রা) জানিয়েছে, রোববার প্রধানমন্ত্রী মোদী ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সিএসপি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

jagonews24

আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শ্রম, পর্যটন এবং শিক্ষা খাত। এ সময় উভয় নেতা একাধিক সমঝোতা স্মারক ও সহযোগিতা সংক্রান্ত নথি বিনিময়ের সাক্ষী থাকবেন।

এসব নথির মধ্যে দুর্নীতি দমন, দুর্যোগ ব্যবস্থাপনা, শ্রম, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা ও কারিগরি প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা বিষয়ে ‘এক্সচেঞ্জ অব লেটার’ এবং ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স-এর কাঠামো চুক্তিও উপস্থাপন করা হবে।

ভারত ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। যার একটি শক্ত ভিত্তি হলো মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী।

jagonews24

২০২৫ সাল ভারত–মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিত। এর মধ্যে মালয়েশিয়ার রপ্তানি ৫২.৩ বিলিয়ন রিঙ্গিত এবং আমদানি ২৭.১৯ বিলিয়ন রিঙ্গিত।

মালয়েশিয়ার প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাম অয়েল ও বৈদ্যুতিক পণ্য। আর ভারতের কাছ থেকে আমদানিকৃত প্রধান পণ্য হলো কৃষিপণ্য, পেট্রোলিয়াম ও রাসায়নিক দ্রব্য।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন