জনগণ থেকে বিচ্ছিন্ন নেতার দেশ নিয়ে কী প্ল্যান মানুষ বুঝে গেছে নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যার দেশ সম্বন্ধে কোনো ধারণা নাই। যিনি ১৬-১৭ বছর বিদেশে ছিলেন। জনগণ থেকে বিচ্ছিন্ন নেতার দেশ নিয়ে কী প্ল্যান মানুষ বুঝে গেছে।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের এমপি প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কোথায় চিনিকল আছে, কোথায় নেই, কোথায় ইপিজেড আছে, কোথায় নেই- তিনি কিছুই জানেন না। অথচ তিনি বলেন, তার নাকি একটা প্ল্যান আছে! বাংলাদেশে এমন কোনো প্ল্যান বাস্তবায়ন হতে দিবো না যা দেশকে পিছিয়ে দেবে, ফ্যাসিস্টদের পুনর্বাসন করবে।’

তিনি বলেন, ‘একটি দল অনেকগুলো দলকে নিজের পেটের মধ্যে ঢুকিয়ে বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। সে দলের নেতাকর্মীরা এখন হুমকি-ধমকি দিচ্ছেন।’

এসময় ওসমান হাদিসহ দেশে ঘটা সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন নাইদ ইসলাম। পরে ঢাকা-১৯ আসনে শাপলা কলির দিলশানা পারুলের পক্ষেও ভোট চান তিনি।

সমাবেশে জামায়াতের ঢাকা জেলা আমির দেলওয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, আইন সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন প্রাইভেটকার চালক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে…

    Continue reading
    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ