শি–ট্রাম্প ফোনালাপ তাইওয়ানে অস্ত্র পাঠাতে যুক্তরাষ্ট্রকে ‘সতর্ক’ থাকার পরামর্শ চীনের

তাইওয়ানে অস্ত্র সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ‘সতর্ক ও বিচক্ষণ’ থাকার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত নভেম্বরের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে শি জিনপিং এ সতর্কবার্তা দিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, শি জিনপিং জোর দিয়ে উল্লেখ করেছেন যে, মূলত তাইওয়ান ইস্যু চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, চীন তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং কোনো অবস্থাতেই তাইওয়ানকে আলাদা হতে দেবে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র বিক্রির প্রশ্নে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

এই ফোনালাপের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে ‘অটুট ও দৃঢ়’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পশ্চিম তাইওয়ানে বস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, তাইওয়ান–যুক্তরাষ্ট্র সম্পর্ক খুবই শক্তিশালী এবং সব ধরনের সহযোগিতা প্রকল্প নির্বিঘ্নে চলবে।

তাইওয়ান একটি স্বশাসিত গণতান্ত্রিক অঞ্চল যা চীন নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। বেইজিংয়ের নীতিমতে, যে-সব দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তারা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রাখতে পারে না।

যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি তবে দেশটি তাইওয়ানের সবচেয়ে বড় অনানুষ্ঠানিক মিত্র ও অস্ত্র সরবরাহকারী।

গত ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাইওয়ানের জন্য ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির প্যাকেজ ঘোষণা করেছে। এ প্যাকেজের মূল্য ১১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এতে ক্ষেপণাস্ত্র, আর্টিলারি সিস্টেম ও ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রস্তাব এখনো মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। গত ডিসেম্বরের শেষ দিকে চীন দুই দিনব্যাপী তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালায়, যেখানে বিমান, নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।

জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে চীন সফরের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরটি ট্রাম্পের বর্তমান মেয়াদে প্রথম চীন সফর হতে যাচ্ছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প