টানা দশম জয়ের দিনে সিরিজ ইংল্যান্ডের

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। এই সংস্করণে সবমিলিয়ে টানা দশমবার লঙ্কানদের হারালো ইংলিশরা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ১৭ ওভারে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১৬৮। যা কিনা ২ বল হাত রেখে টপকে যায় সফরকারীরা।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত ছিলেন টম ব্যান্টন। ৩৯ রান আসে জশ বাটলারের ব্যাট থেকে। ১২ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলেন অধিনায়ক হ্যারি ব্রুক। ব্যান্টনের সঙ্গে ২০ রান করে অপরাজিত থেকে জয় ছিনিয়ে আনেন স্যাম কারান।

লঙ্কানদের হয়ে দুই উইকেট পান মাথিশা পাতিরানা। একটি করে উইকেট পেয়েছেন দাসুন শানাকা ও দিমুত ভেল্লালাগে।

এর আগে, ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন পাভান রত্নায়েক। ৩৬ রান করেন কামিল মিশারা। ৩৪ ও ৩২ রান করেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন জোফরা আর্চার। সমান একটি করে উইকেট পেয়েছেন উইল জ্যাকস, লিয়ান ডসন ও আদিল রশিদ।

  • Related Posts

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading
    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরান যুদ্ধ ইস্যুতে সমর্থন না দেওয়ায় তাদের মিত্র দেশগুলোকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ন্যাটো জোট থেকে স্পেনকে বহিষ্কার করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে…

    Continue reading

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার