মিশরে আজহারীর আগমনে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা

দীর্ঘদিন পর ফের মিশরের মাটিতে পা রাখলেন ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। দেশটিতে বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুল আজহার মিশর শাখা’ এর আমন্ত্রণে শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় তিনি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান দারুল আজহার বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুল বাসারসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরাও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাদের প্রিয় ব্যক্তিত্বকে বরণ করে নেন।

দারুল আজহার সূত্রে জানা যায়, সফরকালে ড. মিজানুর রহমান আজহারী মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি ইসলামী শিক্ষা, সমাজ ও সমসাময়িক নানা চ্যালেঞ্জ নিয়ে একাধিক আলোচনা সভা এবং দাওয়াহভিত্তিক কার্যক্রমে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

jagonews24

তার এই আগমন মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী মহলে ব্যাপক উৎসাহ ও আবেগের সঞ্চার করেছে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মিজানুর রহমান আজহারী ছাত্রজীবনের অধ্যবসায়, সাধনা ও গভীর মননশীলতার মধ্য দিয়ে ইসলামী দাওয়াহ ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি সম্মানজনক ও স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন।

আল-আজহারের সাবেক শিক্ষার্থীর এই আগমন যেন তাকে নতুন এক পরিচয়ে উপস্থাপন করেছে—একজন পরিণত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সমাজচিন্তায় নিবেদিত ব্যক্তিত্ব হিসেবে। অতীতের স্মৃতি ও বর্তমান দায়িত্বের সম্মিলনে তার এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তার এ সফরে মিশরে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে নতুন প্রত্যাশা, অনুপ্রেরণা ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প