চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের বিপক্ষে শেষ মুহূর্তে গোলকিপারের গোলে প্লে-অফে বেনফিকা

গোলকিপার আনাতোলিয় ক্রবিন অবিশ্বাস্য এক মুহূর্ত উপহার দিয়েছে বেনফিকাকে। ৯৮ মিনিটে তার করা গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ঐতিহাসিক জয় পায় পর্তুগিজ ক্লাবটি। এই জয়ে বেনফিকাকে প্লে-অফে তুলতে পেরেছে নিজেকে। অপ্রত্যাশিত হারে প্লে-অফে যাওয়া রিয়াল মাদ্রিদ আবারও মুখোমুখি হতে পারে মরিনহোর ক্লাবের বিপক্ষেই।

লিসবনের বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে থেকেও বেনফিকা প্রায় বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, কারণ গোলসংখ্যার বিচারে তারা পিছিয়ে পড়েছিল।

শেষ মুহূর্তের একটি ফ্রি-কিকে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। শেষ চেষ্টা দিতে আক্রমণে উঠে আসেন গোলকিপার ত্রুবিন। নিখুঁত টাইমিংয়ে ক্রস থেকে আসা বলে মাথা ছুঁইয়ে থিবো কোর্তোয়াকে বোকা বানিয়ে ঘরের মাঠের গ্যালারিকে উন্মাদনায় ভাসান তিনি।

ম্যাচে অধিকাংশ সময় আধিপত্য বজায় রেখে খেলে যায় বেনফিকা। কিন্তু নষ্ট করে একাধিক সুযোগ। ভিএআরের মাধ্যমে বাতিল হয় একটি পেনাল্টিও। এসবের মাঝেই ৩০ মিনিটে কিলিয়ান এমবাপের হেডে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

যদিও ৬ মিনিট পরই স্বাগতিকদের হয়ে সমতা ফেরান আন্দ্রেয়াস শিয়েল্ডেরুপ হেড থেকে করে গোল করেন।

প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় বেনফিকা। অরেলিয়াঁ চুয়ামেনির চ্যালেঞ্জে নিকোলাস ওতামেন্দি ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে গোল করেন পাভলিদিস।

বিরতির পর ব্যবধান আরও বাড়ান শিয়েল্ডেরুপ, রিয়াল রক্ষণভাগের ঢিলেঢালা মার্কিংয়ের সুযোগ নিয়ে কোর্তোয়ার নিকট পোস্ট দিয়ে বল জালে পাঠান।

এমবাপে খুব দ্রুতই গোল শোধ দেন। এটি ছিল তার চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১৩তম গোল, যা ম্যাচে বেশ উত্তেজনা যোগ করে। শেষদিকে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পায়।

৯২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আসেনসিও। এরপর বদলি খেলোয়াড় রদ্রিগো কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রতিবাদের জন্য দুইটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পান, ফলে ৯ জনের দলে পরিণত হয় রিয়াল।

এরপরই আসে সেই অবিশ্বাস্য মুহূর্ত। নাটকীয় পরিস্থিতিতে শেষ মুহূর্তের গোল করে ম্যাচ জিতে নেয় বেনফিকা। লিগ পর্ব শেষ করে রিয়াল মাদ্রিদ নবম এবং বেনফিকা ২৪তম স্থানে থাকায়, প্লে-অফ রাউন্ডে তাদের আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান