পাহাড় সমান পারিশ্রমিক পাচ্ছেন অজিত কুমার

জনপ্রিয় অভিনেতা অজিত কুমার তার পরবর্তী ছবি নিয়ে ফিরছেন। ছবির কাজ শুরু হবে ফেব্রুয়ারি থেকে। ছবিটির শিরোনাম ধরা হয়েছে ‘একে৬৪’। এটি পরিচালনা করবেন আদিক রবিশন্দ্রন। চলমান খবর অনুযায়ী, এই ছবির জন্য অজিত কুমার পাহাড় সমান পারিশ্রমিক পেতে যাচ্ছেন!

প্রায় ১৮৩ কোটি রুপি পাবেন অজিত ছবিটিতে অভিনয় করে। তার পারিশ্রমিকের এই পরিমাণ শুনে সবার চোখ যেন কপালে।

প্রতিবেদনে বলা হচ্ছে, প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকার্স এই ছবির ব্যয়ভার বহন করতে পারে। তারা সুপারস্টারকে এই বিশাল পারিশ্রমিক দেয়ার বিষয়ে রাজি। ছবিটি অত্যন্ত বড় পরিসরে নির্মিত হবে বলে শোনা যাচ্ছে। তবে প্রযোজনা সংস্থা ও আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশিত হয়নি।

পরিচালক আদিক রবিশন্দ্রন জানিয়েছেন, এই ছবি শুধুমাত্র ভক্তদের জন্য নয় বরং সব শ্রেণির দর্শকের জন্য তৈরি করা হবে। তিনি আরও জানিয়েছেন, ছবিতে নতুন উপাদান এবং বেশ কয়েকটি চমক থাকবে। পর্যায়ক্রমে তা প্রকাশিত হবে।

অজিত কুমারের সর্বশেষ ছবি ‘গুড ব্যাড এগলি’। ছবিটি পরিচালনা করেছিলেন আদিক রবিশন্দ্রন। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ত্রিশা কৃষ্ণন, অর্জুন দাস, সুনীল, প্রভু, প্রসন্না, কার্তিকেয় দেব, প্রিয়া প্রকাশ ভারিয়ার, জ্যাকি শ্রফ, শাইন টম চ্যাকো ও আরও অনেকে। এই ছবি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং করা হচ্ছে।

এছাড়া, ১৫ বছর পর আবারও মুক্তি পেয়েছে অজিত কুমারের আইকনিক ছবি ‘ম্যানকাঠা’। দর্শক সেটিও বেশ উপভোগ করছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প