ইসরায়েলি সেনাদের নিহতের ঘটনায় বাইডেন প্রশাসনকে দুষলেন নেতানিয়াহু

গাজায় যুদ্ধে মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আরোপিত অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার কারণে কিছু ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি দাবি করেন, ওই সময় অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি তৈরি হয়েছিল, যার ফলে সেনাদের জীবন ঝুঁকিতে পড়ে। তবে তিনি কতজন সেনা এ কারণে মারা গেছেন বা ঠিক কখন তা ঘটেছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি।

নেতানিয়াহু সরাসরি বাইডেন প্রশাসনের নাম উল্লেখ না করে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা শেষ হয়।

তিনি আগেও বহুবার অভিযোগ করেছেন যে, ২০২৪ সালের জুনে বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহে বাধা দেয়। তবে বাইডেন দাবি করেছেন, গাজার রাফাহ শহরে ব্যবহারের আশঙ্কায় কেবল কিছু ভারী বোমার চালান আটকে রাখা হয়েছিল, পুরোপুরি অস্ত্র বন্ধ করা হয়নি।

নেতানিয়াহু বলেন, এই যুদ্ধে ইসরায়েলকে খুব বড় মূল্য দিতে হয়েছে, বিশেষ করে সেনাদের প্রাণহানির মাধ্যমে।

তিনি বলেন, যুদ্ধের সময় কিছু ক্ষতি স্বাভাবিক। কিন্তু একটি পর্যায়ে আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ছিল না, সেটাও মৃত্যুর একটি কারণ।

তিনি দাবি করেন, প্রয়োজনীয় গোলাবারুদ না থাকায় অনেক সেনা নিহত হয়েছেন এবং এর পেছনে অস্ত্র নিষেধাজ্ঞার ভূমিকা ছিল।

ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয়, সে জন্য ইসরায়েলের নিজস্ব ও শক্তিশালী অস্ত্র শিল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নেতানিয়াহু।

তিনি বলেন, আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে চান তিনি।

তার লক্ষ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অস্ত্র সম্পর্ককে সহায়তা থেকে অংশীদারিত্বে রূপান্তর করা, যেখানে যৌথ উৎপাদন ও গবেষণা থাকবে। এই অংশীদারিত্ব ভারত ও জার্মানির মতো দেশগুলোর সঙ্গেও হতে পারে বলে তিনি জানান।

নেতানিয়াহু বলেন, আমরা সর্বোচ্চ স্বাধীনতার জন্য শক্তিশালী দেশীয় অস্ত্র শিল্প গড়ে তুলছি, যাতে কখনো অস্ত্রের ঘাটতি না হয়।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান