ডলারের মুল্য নিয়ন্ত্রণৈ জানুয়ারির ২০ দিনে ৭৪৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে ৭৪৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে কেন্দ্রীয় ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর থেকে ডলার কিনেছে মোট ৩ দশমিক ৮৮ বিলিয়ন (৩৮৮ কোটি) ডলার।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার একটি সেমিনারে সাংবাদিকদের বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলো স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। তাতে মার্কেটে টাকার প্রবাহ বেড়েছে। আর আমানতের প্রবৃদ্ধি বাড়ার প্রধান কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন ডলার প্রবাহ বৃদ্ধি হওয়াকে। তাছাড়া ডলার প্রবাহ বাড়ার কারণে বাংলাদেশের ব্যালেন্স অব পেমেন্টে আর্থিক হিসাব উদ্বৃত্তে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। তাছাড়া বৈদেশিক মুদ্রার সরবরাহ যত বাড়বে, দেশে আমানতের প্রবৃদ্ধি তত বাড়বে বলে জানান তিনি।

বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে চলতি বছরের জুলাই মাস থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক।

বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায়, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখা—সরবরাহ চাহিদার চেয়ে বেশি হলে ডলারের দাম কমতে দেওয়া এবং চাহিদা বাড়লে দাম বাড়ার সুযোগ রাখা।

ব্যাংকাররা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। সরকারের বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ দায় কমে আসায় বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পেয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা ও বিনিয়োগ দুর্বল থাকায়—মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, যা ডলারের ওপর চাপ আরও কমিয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প