ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমবারের মতো ত্রিদেশীয় বৈঠক

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদেশীয় বৈঠক। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একসঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বৈঠক হয়।

ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, ওই আলোচনা সব দিক থেকেই ফলপ্রসূ ছিল। তিনি বলেছেন, নিরাপত্তা বিষয়ক ত্রিপক্ষীয় কার্যকরী দলের প্রথম বৈঠক আবুধাবিতে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

তবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আলোচনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এ বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনা দুই দিন ধরে চলবে।

শুক্রবার আবুধাবিতে উইটকফ, কুশনার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল রাশিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জেনারেল ইগর কোস্তিউকভ, যিনি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর পরিচালক।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির জন্য চাপ দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দূতরা কিয়েভ ও মস্কোর মধ্যে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন।

এদিকে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার দখলে থাকা ভূমির ভবিষ্যৎ অবস্থান এখনো নিষ্পত্তি হয়নি। তবে শান্তি প্রস্তাবগুলো প্রায় প্রস্তুত। উভয় পক্ষই এর আগে ভূখণ্ড প্রশ্নকে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছে।

বিশেষ করে পুতিন দাবি করেছেন, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের বাকি ২০ শতাংশ ভূখণ্ড ছেড়ে দিতে হবে। তবে জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। ২০২২ সাল থেকে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের মাধ্যমে যে ভূখণ্ড ইউক্রেন ধরে রেখেছে, তা ছাড়তে তিনি রাজি নন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প