ঈদে জুটি হয়ে আসছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা

নতুন বছরে দর্শকদের জন্য নতুন কনটেন্ট ফরম্যাট নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। প্রথমবারের মতো এক ঘণ্টার ফিল্ম ফরম্যাট চালু করতে যাচ্ছে তারা। এই উদ্যোগের অংশ হিসেবে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে হইচই অরিজিনাল রোমান্টিক কমেডি ফিল্ম ‘একসাথে আলাদা’।

ফিল্মটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মুখ ইয়াশ রোহান ও পারসা ইভানা। এই জুটিকে প্রথমবারের মতো হইচইয়ের পর্দায় একসঙ্গে দেখা যাবে। নির্মাতাদের দাবি, এই ফিল্মে দুজনকে সম্পূর্ণ নতুন ও সময়োপযোগী রূপে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী ও দীপা খন্দকারসহ আরও অনেকে।

ইতোমধ্যে হইচই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ফিল্মটির নাম, পরিচালক ও প্রধান দুই শিল্পীর তথ্য প্রকাশ করেছে। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান। হইচইয়ে এটি তার প্রথম কাজ।

দীর্ঘ ফরম্যাটের সিরিজের পাশাপাশি এবার দর্শকরা এক ঘণ্টা ব্যাপ্তির সিনেমার স্বাদ পাবেন। সেই ধারাবাহিকতায় ‘একসাথে আলাদা’কে বিশেষ প্রজেক্ট হিসেবে তুলে ধরছে প্ল্যাটফর্মটি।

ফিল্মটি নিয়ে পরিচালক রেজাউর রহমান বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস ও ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ইয়াশ ও পারসা দুজনেই তাদের চরিত্রে অসাধারণ কাজ করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার একটি রিফ্রেশিং অভিজ্ঞতা হবে।’

অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘স্ক্রিপ্ট পড়ার সময়ই মনে হয়েছে, এটি আমাদের চারপাশের পরিচিত মানুষের গল্প। পোস্টার দেখে দর্শকদের যে আগ্রহ দেখছি, আশা করছি মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে।’

অভিনেত্রী পারসা ইভানার ধারনা, ‘এই চরিত্রটি আমার আগের কাজগুলোর থেকে আলাদা। রোমান্টিক কমেডি হলেও এর ভেতরে সূক্ষ্ম মানবিক অনুভূতি রয়েছে। আমরা চেষ্টা করেছি পর্দায় সেই আবেগ ও ম্যাজিকটা তুলে ধরতে।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প