ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে ১৯৬৭ প্রার্থীকে, প্রচারণার সময় পাবেন ২০ দিন 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসে সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের জন্য প্রতীক বরাদ্দ চলছে। দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক পাবেন আর স্বতন্ত্র প্রার্থীদের লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) ২৯৮টি আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৮ দিন সময় দেওয়া হয়েছিল।

অন্যদিকে, ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করায় প্রচারের জন্য ২০ দিন সময় পাবেন প্রার্থীরা। প্রার্থীরা তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে প্রচারণা করতে পারবেন।

এবার কড়াকড়ি আরোপ করা হয়েছে আচরণবিধিতে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এতে মনোনয়নপত্র দাখিল করেন ২৫৮৫ জন।

বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন। তাদের মধ্যে আপিল করেন ৬৩৯। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রত্যাহারের করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় ১৯৬৭ জন।

তাদেরকে প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তারা।

এদিকে, আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প