ভারত-পাকিস্তান যুদ্ধের সিনেমা নিয়ে বেজায় চটেছেন জাভেদ আখতার

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার টু’। এটি মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ছবিটির নির্মাতাদের বিরুদ্ধে বেজায় চটেছেন কিংবদন্তি গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। পুরোনো গান নতুন করে ব্যবহার এবং সৃষ্টিশীলতার অভাবের জন্য তিনি সিনেমাটিকে ‘বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল দেউলিয়াপনা’ হিসেবে আখ্যা দিলেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ সিনেমার কালজয়ী গানগুলোর গীতিকার ছিলেন জাভেদ আখতার। সেই সুবাদেই সিক্যুয়েল ‘বর্ডার টু’-এর জন্য তাকেই প্রথমে গান লেখার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানান, পুরোনো গান ঘেঁটে নতুন সিনেমা বানানোর প্রবণতা তিনি একেবারেই সমর্থন করেন না।

তার ভাষায়, ‌‘আগের গানগুলো যখন অসাধারণভাবে সফল হয়েছে তখন সেগুলো ঘেঁটে নতুন করে ছাড়ার কোনো প্রয়োজন নেই। নতুন সিনেমা হলে নতুন গান বানান। নাহলে মেনে নিন আপনাদের পক্ষে সেই মানের কাজ করা সম্ভব নয়।’

নির্মাতাদের উদ্দেশে আরও কঠোর মন্তব্য করে তিনি বলেন, অতীতকে আঁকড়ে ধরে বর্তমান চালানোর মানসিকতাই এই সমস্যার মূল। ‘যা হয়ে গেছে, তা হয়ে গেছে। অতীতকে অতীতেই থাকতে দিন। নতুন ছবি মানে নতুন ভাবনা, নতুন সৃষ্টিশীলতা। অতীতের গৌরবের ওপর ভর করে আর কতদিন চলবেন?’ – সরাসরি ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তুলেছেন এই বর্ষীয়ান গীতিকার।

সাম্প্রতিক সময়ে বলিউডে পুরোনো গান নতুন করে ব্যবহারের যে প্রবণতা বেড়েছে সেটাকেও কড়া ভাষায় সমালোচনা করেন জাভেদ আখতার। তার মতে, এটি শিল্পীদের নিজেদের অক্ষমতা স্বীকার করারই নামান্তর।

‘বর্ডার টু’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৩ জানুয়ারি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। তার সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান, আহান শেঠি ও দিলজিৎ দোসাঞ্জ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প