অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঘুরে দাঁড়ানোর ম্যাচ বাংলাদেশের যুবাদের

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে তীরে এসে তরি ডুবিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৩৯ রানের লক্ষ্য বৃষ্টির কারণে কমিয়ে আনা হয় ২৯ ওভারে ১৬৫ রানে। দারুণভাবে এগোচ্ছিল বাংলাদেশের যুবারা। কিন্তু হঠাৎ ছন্দপতনে ২২ রানে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রানে অলআউট হয়ে ১৮ রানে পরাজিত হতে হয়।

বিশ্বকাপের হতাশার শুরুর পর আজ মঙ্গলবার সেই হতাশা দূর করতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে দুপুর দেড়টায় বুলাওয়েতে মাঠে নামবে আজিজুল হাকিম তামিমরা।

২০২০ বিশ্বকাপে শিরোপা জেতার পথে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে। সেই ম্যাচটা নিশ্চিতভাবেই প্রেরণা জোগাবে।

তবে মূল চিন্তার কারণটা হলো বৃষ্টি। ভারতের বিপক্ষে বৃষ্টির কারণে কয়েক দফা খেলা বন্ধ থাকার পর মাঠে ফিরলেও ডিএলএস পদ্ধতিতে হারতে হয়েছে ম্যাচটি। অন্যদিকে, নিউজিল্যান্ড প্রথম ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

বৃষ্টির কারণে সেটি হয়েছে পরিত্যক্ত। বাংলাদেশের এখনও সুপার সিক্সে যাওয়ার ভালো সম্ভাবনা থাকলেও বৃষ্টির ভয়টাই দুশ্চিন্তাই ফেলছে বারবার।

আগের ম্যাচের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের যুবারা। অযথা উইকেট বিলিয়ে না দিলে সম্ভব জয় আদায় করে মাঠ ছাড়া। কিউই যুবাদের সঙ্গে নিশ্চিতভাবেই লক্ষ্যাটা সেটাই।

বোলাররা ভালোই ফর্মে রয়েছে। বিশেষ করে আল ফাহাদ গত ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। কিন্তু সেই অর্জন কাজে দেয়নি ব্যাটারদের ব্যর্থতায়। তাই ব্যাটাররা ঠিকঠাক দায়িত্ব নিতে পারলেই নিউজিল্যান্ডকে হারিয়ে আসরে ঘুরে দাঁড়ানো সম্ভব ফেবারিট বাংলাদেশের যুবাদের।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প