প্রথম সপ্তাহেই মুখ থুবড়ে পড়েছে ‘দ্য রাজাসাব’

দক্ষিণী সুপারস্টার প্রভাসের ক্যারিয়ারে ‘বাহুবলী-২’-এর পর যেন আর সোনালি দিন ফিরছেই না। ‘সাহো’, ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’- একটির পর একটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তারকাখ্যাতির সেই রাজত্ব এখন প্রশ্নের মুখে। এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে পরিচালক মারুতির ওপর ভরসা রেখেছিলেন প্রভাস। তবে শেষ পর্যন্ত সেই আশাও পূরণ হলো না।

গত শুক্রবার মুক্তি পেয়েছে হরর-কমেডি ঘরানার সিনেমা ‘দ্য রাজা সাব’। মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার রেকর্ড ওপেনিং দিলেও, মাত্র এক সপ্তাহের মাথায় বক্স অফিসে বড় ধস নেমেছে সিনেমাটির আয়ে।

গত ৯ জানুয়ারি সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ঢোকার সময় ভক্তদের ভিড়ে প্রধান ফটক ভেঙে পড়ার ঘটনাও ঘটে। কিন্তু সাত দিনের ব্যবধানে সেই উন্মাদনা অনেকটাই উধাও। প্রথম সপ্তাহ শেষে বিশ্বজুড়ে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে মাত্র ১৯১ কোটি রুপি। অর্থাৎ, প্রথম দিনের ১০০ কোটির পরের ছয় দিনে যোগ হয়েছে মাত্র ৯১ কোটি রুপি।

ভারতের বাজারে বৃহস্পতিবার সিনেমাটির নেট আয় ছিল মাত্র ৫ দশমিক ৬৫ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত ‘দ্য রাজা সাব’র মোট নেট সংগ্রহ ১৩০ দশমিক ৪০ কোটি রুপি।

তুলনা করলে দেখা যায়, প্রভাসের আগের ব্যর্থ সিনেমাগুলোর চেয়েও পিছিয়ে রয়েছে সিনেমাটি। পরিসংখ্যান অনুযায়ী, ‘আদিপুরুষ’ ও ‘সাহো’ প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপির বেশি আয় করেছিল। সেখানে ‘দ্য রাজা সাব’ পিছিয়ে রয়েছে প্রায় ১১০ কোটি রুপি।

প্রভাসের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও বোমান ইরানির মতো তারকারা। এত বড় তারকাবহুল কাস্ট থাকা সত্ত্বেও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারায় সিনেমাটি এখন ব্যর্থতার তালিকায় নাম লেখাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান