সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

দক্ষিণী তারকা থালপাতি বিজয়ের অভিনেতা হিসেবে শেষ সিনেমা ‘জন নয়াগন’ ঘিরে জটিলতা যেন শেষই হচ্ছে না। একের পর এক মুক্তির তারিখ ঘোষণা হলেও এখনো প্রেক্ষাগৃহে আসতে পারেনি সিনেমাটি। সব জটিলতার মূলেই রয়েছে সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়া। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও স্বস্তি পেলেন না সিনেমার নির্মাতারা।

সেন্সর বোর্ডের ছাড়পত্র সংক্রান্ত স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে নির্মাতারা শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। তবে বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, দ্রুত শুনানির দাবি নিয়ে নির্মাতাদের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তোলে আদালত। শেষ পর্যন্ত মামলাটি ফের মাদ্রাজ হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হয়।

একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ২০ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টে ‘জন নয়াগন’ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ আপাতত সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি থালাপতি বিজয়ের এই বহুল প্রতীক্ষিত শেষ সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু আচমকা সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় নির্ধারিত দিনে প্রেক্ষাগৃহে আসেনি ‘জন নয়াগন’। পরে বিষয়টি নিয়ে নির্মাতারা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেও গত শুক্রবারও কোনো ছাড়পত্র মেলেনি। ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি।

এদিকে সিনেমাটির মুক্তি ঘিরে চলা এই টানাপোড়েনের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। থালাপতি বিজয়ের শেষ সিনেমা নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তা এখন তামিল সিনেমা অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান