বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিচ্ছে না ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের ঘটনা বন্ধ হয়েছে। তবে তিনি সামরিক পদক্ষেপ নেবেন কি না সে বিষয়টি দেখা হবে। খবর এএফপির। 

ইরানে বিক্ষোভ শুরুর পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানি জনগণকে সহায়তার আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু হোয়াইট হাউজ থেকে এক আকস্মিক ঘোষণায়, ট্রাম্প বলেছেন তিনি ‌‘অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে আশ্বাস পেয়েছেন যে তেহরান এখন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করবে না।

ট্রাম্প বলেন, তারা বলেছে যে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হবে না…আজ অনেক মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর হবে না।

তিনি কোনো বিবরণ দেননি এবং উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র এখনো দাবিগুলো যাচাই করেনি। ওভাল অফিসে এক এএফপি প্রতিবেদক জানতে চেয়েছিলেন যে, মার্কিন সামরিক পদক্ষেপ এখন টেবিলের বাইরে আছে কি না, ট্রাম্প উত্তর দিয়েছেন, আমরা এটি দেখব এবং প্রক্রিয়াটি কী তা দেখব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পরে মার্কিন নেটওয়ার্ক ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আজ বা আগামীকাল কোনো ফাঁসি হবে না। ইসরায়েলি পরিকল্পনায় দেশজুড়ে সহিংসতার অভিযোগ এনেছেন তিনি।

এর আগে বিক্ষোভকারীদের ফাঁসি শুরু হলে যুক্তরাষ্ট্র খুবই কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের সূত্র উল্লেখ করে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন যদিও কী মাত্রায় পদক্ষেপ নেওয়া হবে তা এখনো অনিশ্চিত।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান