নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে এক পা ম্যানসিটির

আঁতোয়া সেমেনিও ও রায়ান চেরকির গোলে কারাবাও কাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ফলে ফাইনালে এক পা দিয়ে রেখেছে সিটিজেনরা।

বোর্নমাউথ থেকে মাত্র এক সপ্তাহ আগে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে যোগ দেওয়া সেমেনিও শুরু থেকেই নিজের প্রভাব দেখাচ্ছেন। গত সপ্তাহান্তে এক্সেটার সিটির বিপক্ষে ক্লাবের ইতিহাসে রেকর্ড ১০-১ জয়ে অভিষেকে একটি গোল ও একটি অ্যাসিস্ট করার পর এবার সেমিফাইনালের প্রথম লেগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি।

সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৫৩ মিনিটে সিটির হয়ে গোলের খাতা খুলেন সেমেনিও। জেরেমি ডোকুর ক্রস বার্নার্দো সিলভার হেডে ঘুরে আসার পর ব্যাক পোস্টে সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান তিনি। পরে তার আরেকটি গোল বাতিল হয়ে যায়। প্রতিযোগিতায় আগেই বোর্নমাউথের হয়ে খেলা সত্ত্বেও নিয়ম পরিবর্তনের কারণে সেমেনিওকে খেলতে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিউক্যাসল কোচ এডি হাও।

নিউক্যাসলের জন্য দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছিল না। গোলশূন্য অবস্থায় তারা দুইবার পোস্টে বল লাগায়। প্রথমে সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড ইয়োয়ানে উইসার লুপিং হেডার ক্রসবারে লাগিয়ে ফেরান। মুহূর্ত পরেই নিউক্যাসলের অধিনায়ক ব্রুনো গিমারায়েসের শক্তিশালী শটও বার ছুঁয়ে ফিরে আসে। এর আগে উইসা খুব কাছ থেকে একটি সহজ সুযোগও নষ্ট করেন।

ম্যাচের যোগ করা সময়ের নবম মিনিটে নিউক্যাসলের আশা পুরোপুরি ভেঙে দেন বদলি খেলোয়াড় রায়ান চেরকি। জোরালো শটে তিনি দ্বিতীয় গোলটি করে সিটির জয় নিশ্চিত করেন।

আটবারের কারাবাও কাপ জয়ী ম্যানচেস্টার সিটি এই জয়ে সেমিফাইনালের প্রথম লেগে বড় লিড নিয়ে এগিয়ে গেল। আগামী ৪ ফেব্রুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান