‘রেড লাইন’ অতিক্রম করছে ইরান, শক্তিশালী পদক্ষেপের হুমকি ট্রাম্পের

ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ‘খুব শক্তিশালী বিকল্প’ পর্যালোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইরান তার নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করা শুরু করেছে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। 

ট্রাম্প বলেন, তারা আমার রেড লাইন অতিক্রম করতে শুরু করেছে বলে মনে হচ্ছে এবং এমন কিছু মানুষ নিহত হয়েছেন যাদের নিহত হওয়ার কথা নয়।

ইরানের ক্ষমতাসীনদের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ওরা যদি নেতা হয়ে থাকে-আমি জানি না তারা নেতৃত্ব দেয় নাকি সহিংসতার মাধ্যমে শাসন করে তবে আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। সামরিক কর্তৃপক্ষও বিষয়টি পর্যালোচনা করছে এবং আমরা খুব শক্তিশালী কয়েকটি বিকল্প বিবেচনা করছি।’

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের পরিস্থিতি নিয়ে তিনি ‘প্রতি ঘণ্টায় রিপোর্ট’ পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ওপর হামলা হলে ইরানের পাল্টা পদক্ষেপের হুমকি সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তারা যদি এমন কিছু করে আমরা তাদের এমন মাত্রায় আঘাত করব যা তারা আগে কখনো দেখেনি। তারা বিশ্বাসই করতে পারবে না।

তিনি আরও যোগ করেন, ‘আমার হাতে অত্যন্ত শক্তিশালী বিকল্প রয়েছে। তারা যদি এমন কিছু করে তবে তার মোকাবিলা হবে অত্যন্ত শক্তিশালী ক্ষমতা দিয়ে।’

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত