ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করলো বিপ্লবী গার্ডস

ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী (আইআরজিসি)। তারা ঘোষণা করেছে, দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা একটি ‘রেড লাইন’, যা অতিক্রম করা যাবে না। একই সঙ্গে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় তারা মাঠে থাকবে।

দুই সপ্তাহ ধরে ইরানজুড়ে চলা বিক্ষোভ প্রথমে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরে তা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫০ জন বিক্ষোভকারী এবং ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া আড়াই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জানুযারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, গত দুই রাতে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ করেছে। তারা জানায়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য অগ্রাধিকার এবং বর্তমান পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নিতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন ‘ইরানের সাহসী জনগণের পাশে আছে’।

বিদেশে নির্বাসিত ইরানের সাবেক শাহর ছেলে রেজা পাহলভি সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীদের শহরের কেন্দ্র দখলের আহ্বান জানিয়েছেন এবং পরিবহন, তেল ও জ্বালানি খাতে ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি কোন দিকে যায় তা দেখেই তিনি বিরোধী নেতৃত্বের বিষয়ে অবস্থান নেবেন।

ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির নেতারা যৌথ বিবৃতিতে বিক্ষোভকারীদের হত্যার নিন্দা জানিয়ে ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তবে তেহরান বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদ বৈধ হলেও ‘সহিংস দাঙ্গাবাজদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প