আবারও পর্দায় ফিরছে ‘পরাণ’ জুটি রাজ-মীম

বড়পর্দায় ফিরছে ‘পরাণ’ খ্যাত রাজ-মীম জুটি। আলভী আহমেদ পরিচালিত ‌‌‘জীবন অপেরা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। রোমান্টিক ঘরানার এ সিনেমার শুটিং খুব শিগগির শুরু হওয়ার কথা রয়েছে।   

বিষয়টি জানতে জাগো নিউজের পক্ষ থেকে শরিফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, এখনো সিনেমাটি নিয়ে চুক্তি হয়নি। তবে কথা-বর্তা চলছে। রাজ বলেন, বর্তমানে বনলতা এক্সপ্রেস শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। এরপর নতুন সিনেমার ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠান জানাবে। আমি এই মুহূর্তে এরচেয়ে বেশি কিছু বলতে পারছি। আমার একটু ঠান্ডা লাগছে তাই কথাও কম বলছি। 

বিদ্যা সিনহা মীমের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে ‌‘জীবন অপেরা’  সিনেমা সংশিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করছে তার অভিনয় করার বিষয়টি। কয়েকদিনের মধ্যে অফিসিয়াল ঘোষণা আসবে।   

এদিকে মীম ফেসবুকে তার সঙ্গে একজনের ছবি পোস্ট করে লিখেছে পরবর্তী প্রজেক্ট আসছে…, অনুমান করুন, তিনি কে?  মন্তব্যর ঘরে ভক্তরা লিখেছেন রাজের নাম। কেউ আবার লিখছেন এমন স্টাইল আর গেটাপ রাজ ছাড়া কেউ হতেই পারে না!

বর্তমানে মীম আরিফিন শুভ সঙ্গে মালিক নামে সিনেমা কাজ করছেন। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে এরই মধ্যে শুটিং সম্পন্ন করা হয়েছে। এই সিনেমার মাধ্য তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম। এর আগে তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন। 

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান