মার্কিন হুমকির জেরে কলম্বিয়ায় গণবিক্ষোভ, ট্রাম্পকে পেত্রোর ফোন

কলম্বিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকির বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় লাতিন এ দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী বোগোতাসহ কলম্বিয়ার বিভিন্ন শহরের জনসমাগমস্থলে লাখো মানুষ মার্কিনবিরোধী স্লোগান দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ফোনালাপের তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। খুব শিগগির দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) কলম্বিয়ার রাজধানী বোগোতার সর্বত্র উড়তে থাকে কলম্বিয়ার জাতীয় পতাকা। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আহ্বানে ঘোষিত জাতীয় গণসমাবেশ দিবসে সাড়া দিয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নামেন। একই দিনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, পেত্রোর সঙ্গে তার কথোপকথন ভালো পরিবেশে হয়েছে এবং খুব শিগগির হোয়াইট হাউজে দু’নেতার মধ্যে বৈঠকের আয়োজন করা হবে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট ফোন করে মাদকবিষয়ক ইস্যু এবং দুই দেশের মধ্যে অন্যান্য মতবিরোধ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমি তার ফোনকল এবং কথার ধরনের প্রশংসা করি এবং শিগগিরই তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি।

ট্রাম্প আরও জানিয়েছেন, বৈঠকের আয়োজনের বিষয়টি দেখভাল করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে বোগোতার কেন্দ্রীয় প্লাজা দে বলিভারের বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উপস্থিত ছিল হাজার হাজার মানুষ। এবিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের বোগোতা দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান