নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় অন্তত চারজন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মিজমিজি ক্যানেলপাড়স্থ ১০ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের বাবার নাম মো. ফারুক। তারা (নাসিক) এক নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। আহত দুজন হলেন হাবিব ও বিজয়। এছাড়া এখনো এক দম্পতির বিষয়ে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী রোমান নামের একজন জানিয়েছেন, আমরা জালকুড়ির দিকে যাওয়ার পথে একসঙ্গে তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলে মারা যান। আর কয়েকজন আহত হয়েছেন। মূলত নিহত এবং তার বন্ধুরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এবং আরেক পাশ থেকে এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন।

ঘটনাস্থলের সামনে দোকানি মিলন জানান, যে ছেলেটা মারা গেছে সে খুব দ্রুত গতিতে আসছিল। তার পেছনে আরেক বন্ধুও জোরে আসছিল। একই সময় জালকুড়ির দিক থেকে একটি শিশুকে নিয়ে এক দম্পতি ফিরছিল।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বজলুর রহমান জানিয়েছেন, আমরা নিহতের বাড়ির সামনে আছি। স্থানীয়দের সঙ্গে কথা বলছি। দুর্ঘটনা হওয়া দুটি মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে এবং আরেকটি গাড়িসহ দম্পতির খোঁজ পাইনি।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত