ইউক্রেনের বদলে ভেনেজুয়েলা: যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা রাশিয়ার?

২০১৯ সালে যুক্তরাষ্ট্রকে একটি গোপন সমঝোতা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছিল রাশিয়া, যেখানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন প্রত্যাহারের বিনিময়ে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছিল। সে সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রাশিয়া ও ইউরোপবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ফিওনা হিল মার্কিন কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে এ তথ্য জানান।

ফিওনা হিল বলেন, রুশ কর্মকর্তারা বারবার একটি ‘অদ্ভুত অদলবদল ব্যবস্থার’ কথা তুলেছিলেন, যেখানে ভেনেজুয়েলা ও ইউক্রেনকে একসঙ্গে প্যাকেজ হিসেবে দেখা হচ্ছিল। তার কথায়, রাশিয়া চেয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় নিজের মতো করে কাজ করে, তাহলে ইউরোপে রাশিয়ার কর্মকাণ্ডে ওয়াশিংটনও একই মনোভাব দেখাবে।

হিলের বক্তব্য অনুযায়ী, মস্কো সরাসরি কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। তবে সে সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেনের প্রশ্নে ছাড় পেলে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপে আপত্তি করবে না রাশিয়া। বিষয়টি বোঝাতে রুশ গণমাধ্যমে মনরো নীতির উল্লেখও করা হয়। উনিশ শতকের সেই নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে ইউরোপীয় হস্তক্ষেপের বিরোধিতা করতো এবং বিনিময়ে ইউরোপীয় বিষয়ে দূরে থাকার কথা বলতো।

ফিওনা হিল জানান, সে সময় হোয়াইট হাউজ এ ধরনের সমঝোতায় আগ্রহ দেখায়নি। ট্রাম্প তাকে ২০১৯ সালের এপ্রিলে মস্কো পাঠান স্পষ্ট বার্তা দিতে যে, ইউক্রেন ও ভেনেজুয়েলা পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়। তখন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে একমত হয়ে ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

তবে কয়েক বছর পর পরিস্থিতি বদলে গেছে। সাম্প্রতিক অভিযানে যুক্তরাষ্ট্র মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ঘোষণা দিয়েছে, ভেনেজুয়েলা নীতি এখন তারা নিজেরাই পরিচালনা করবে। একই সঙ্গে ট্রাম্প আবার গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন এবং মাদক পাচারের অভিযোগে কলম্বিয়ার বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের কথা বলেছেন।

ফিওনা হিলের মতে, এ ধরনের পদক্ষেপ ক্রেমলিনের জন্য আনন্দের কারণ হতে পারে। কারণ এতে বড় শক্তিগুলোর প্রভাববলয় প্রতিষ্ঠার ধারণা শক্তিশালী হয়—যেখানে শক্তিই ন্যায়ের মাপকাঠি। তিনি বার্তা সংস্থা এপি’কে বলেন, যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযান ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থানকে ‘অবৈধ’ বলে নিন্দা করা আরও কঠিন করে তুলেছে।

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার অভিযানে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, এটি ছিল একটি আইন প্রয়োগকারী অভিযান এবং মাদুরোকে আটক করা আইনসম্মত। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প