বহুদিন পর জুটি হয়ে ফিরছেন অপূর্ব-বিন্দু

জিয়াউল ফারুক অপূর্ব এবং আফসানা আরা বিন্দু একসঙ্গে বহু নাটকে জুটি বেঁধেছেন। এই জুটির নাটকে মুগ্ধ হতেন দর্শক। বহুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। নতুন খবর, আবার ফিরছে অপূর্ব-বিন্দু জুটি। তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।

‘তাকদীর’, ‘কারাগার’ খ্যাত সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে সালেহ সোবহান অনীমের পরিচালনায় সিরিজের নাম হচ্ছে ‘হেডলাইন’।

খোঁজ নিয়ে জানা গেছে, হইচই-এর জন্য নির্মিতব্য এ সিরিজে জনপ্রিয় তারকা অপূর্ব এবং বিন্দু ছাড়াও এতে ইয়াশ রোহানের অভিনয়ের কথা রয়েছে।

সূত্র বলছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা আছে অপূর্বর। এরপর তিনি শুটিংয়ে অংশ নেবেন। এতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিনি। সিরিজটি নির্মিত হবে রাজনৈতিক থ্রিলার ধাঁচে। অন্যদিকে, এই কাজটির জন্য বিন্দু ইতোমধ্যে প্রস্তুত।

সিনেমা সিরিজের এডিটর হিসেবে সুনাম রয়েছে সালেহ সোবহান অনীমের। ওটিটির আলোচিত সব কাজে তার হাত রয়েছে। ‘হেডলাইন’ প্রসঙ্গে অনীম তেমন কিছুই জানাতে চাইলেন না। বললেন, ‘কাজটি নিয়ে অনেকের সঙ্গে আলাপ হয়েছে। কাজের আগে অনেকের সঙ্গে আলাপ হয়। চূড়ান্ত কিছু না।’

সালেহ সোবহান অনীম বলেন, ‘চিত্রনাট্যের কাজ চলছে। আরও মাসখানেক সময় তো লাগবে। গো অ্যাহেড, সিগন্যাল পেলেই শুটিংয়ে নামবো।’

তবে নতুন করে অপুর্ব ও বিন্দুর জুটি হয়ে ফেরার খবরে শোবিজে বেশ চমক তৈরি হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প