হাসি, ভয় ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর তারকাবহুল ‘আঁতকা’  

নতুন বছরে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘আঁতকা’। সেখানে দেখা যাবে এক পরিবারের সদস্যদের জীবন ও সম্পর্কের গল্প হাসি, হরর এবং অপ্রত্যাশিত টুইস্টের সঙ্গে। দেশের জনপ্রিয় নবীন ও প্রবীণ শিল্পীদের নিয়ে নির্মিত এই সিরিজের কাজ শেষ হয়েছে ২০২৪ সালের শেষে। এটি ১৪ জানুয়ারি রাত ১২টায় চরকিতে প্রকাশিত হবে।

সিরিজটির গল্প ও সংলাপ লিখেছেন ইনফ্লুয়েন্সার, লেখক ও কণ্ঠশিল্পী রাবা খান, আর পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। সিরিজটির মূল ধারণা এসেছে ফ্যামিলি ড্রামা, তবে নির্মাতারা গল্পে কিছুটা হরর এবং কমেডির সংমিশ্রণ রেখেছেন। ‘আঁতকা’ শব্দটির অর্থ আচমকা।

সিরিজের আড্ডায় শিল্পীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। সাবেরী আলম বলেন, ‘খুব চমৎকার এক্সপেরিয়েন্স’। রোজী সিদ্দিকী বলেন, ‘উপভোগ্য ফ্যামিলি ড্রামা।’ আবুল হায়াত বলেন, ‘ফ্যামিলি ফানে ভরপুর একটি কাজ।’ আর সুনেরাহ বিনতে কামাল যোগ করেন, ‘ফান’।

শুটিং সংক্রান্ত মজার ঘটনা শেয়ার করতে গিয়ে সাবেরী আলম বলেন, ‘একটি সিনে তুষার খান মনে করেছিলেন তিনি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন, কিন্তু আসলে তিনি ছিলেন তার বড় ভাইয়ের স্ত্রীর চরিত্রে। আবুল হায়াতও বলেন, ‘নাটকে তো আসেল তুষার স্ত্রী পায় না, এখানে স্ত্রী পেয়ে কনফিউজড হয়ে গেছে।’

নবীন-প্রবীণ শিল্পীদের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। আরশ খান বলেন, ‘আমার জন্য চ্যালেঞ্জ ছিল দাদার সঙ্গে প্রথম সিনটা। সবসময় তাকে টিভিতে দেখেছি, আবুল হায়াত আমার কাছে ‘দ্য আবুল হায়াত’। দারুণ অভিজ্ঞতা হলো কাজটি করতে গিয়ে।’

চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে দর্শকরা যাতে পারিবারিক গল্পের সঙ্গে কিছুটা হাসি এবং হরর ফিলও পান, সেই চিন্তা থেকেই ‘আঁতকা’ তৈরি হয়েছে। আশা করছি দর্শকরা গল্পের সঙ্গে সহজেই কানেক্ট করতে পারবেন।’

সিরিজে মুকুল সিরাজ, সুমন আনোয়ার, তন্ময় পারভেজ, দুর্জয়, আলিফ খান, ফারদীন খান, ফাহাদ রিয়াজ খান ও ডালিয়া সহ আরও অনেক শিল্পী আছেন। দর্শকরা নতুন বছরের শুরুতেই এই পারিবারিক সিরিজের মাধ্যমে আনন্দ ও উত্তেজনা উপভোগ করতে পারবেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান