এবার জার্মান চ্যান্সেলরকে মাদুরোর মতো ‘তুলে নেওয়ার হুমকি’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র যেভাবে তুলে নিয়ে গেছে, সেভাবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকে তুলে আনার হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এরই মধ্যে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি।

রোববার (৪ জানুয়ারি) মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মতো ‘অপহরণ অভিযান’ বিশ্বের অন্যান্য নেতাদের ক্ষেত্রেও কল্পনা করা যেতে পারে। এ ধরনের সম্ভাব্য লক্ষ্য হিসেবে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নাম উল্লেখ করেন।

মেদভেদেভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, নব্য-নাৎসি ম্যার্ৎসকে অপহরণ করা এই ঘটনাপ্রবাহের কার্নিভালে এক চমৎকার মোড় হতে পারে। বর্তমানে মেদভেদেভ রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

তিনি আরও দাবি করেন, এমন একটি পরিস্থিতি অবাস্তব নয়, কারণ জার্মানিতেই তার বিরুদ্ধে মামলা চালানোর মতো ভিত্তি রয়েছে। ফলে এতে কোনো ক্ষতি হবে না, বিশেষ করে যখন নাগরিকরা অকারণে ভুগছে।

সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় জার্মান সরকার। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, আপনারা যেমনটি ভাবতে পারেন, আমরাও অবশ্যই এসব বক্তব্য লক্ষ্য করেছি। তাছাড়া আপনারা যেমনটা কল্পনা করতে পারেন, ফেডারেল সরকার এ ধরনের যেকোনো বক্তব্য ও হুমকিকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে।

তিনি আরও বলেন, রাশিয়ার পক্ষ থেকে এমন হুমকি সত্ত্বেও জার্মান চ্যান্সেলর ‘সম্পূর্ণভাবে সুরক্ষিত’ ও ‘নিরাপদ’ রয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় ‘বিতর্কিত’ সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা নিউইয়র্কের একটি আদালতে মাদক পাচারসংক্রান্ত অভিযোগে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা