জাতীয় নির্বাচনে কুয়েত প্রবাসীদের প্রত্যাশা এবং দাবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ পাচ্ছেন উচ্ছ্বসিত কুয়েত প্রবাসীরা। এরই মধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট আসা শুরু হয়েছে। ধাপে ধাপে এসব ব্যালট বিভিন্ন ঠিকানায় পৌঁছে যাচ্ছে। নতুন বছরের নির্বাচিত হয়ে আসা সরকারের কাছে প্রবাসীরা প্রত্যাশা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।

কুয়েত প্রবাসী মোহাম্মদ ফারুক বলেন, ভোট হলো একটি আমানত। প্রবাস থেকে প্রথমবার ভোট দেব সৎ ও যোগ্য ব্যক্তিকে। যে প্রার্থী প্রবাসীদের জানমাল ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন প্রায় দেড় কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। প্রবাসীরা এই প্রথমবার ভোট দেওয়ার মাধ্যমে রাখবে সরকার গঠনে অবদান রাখবে।

কুয়েত প্রবাসী সায়রুল আমিন বলেন, কুয়েতের ভিসা সিন্ডিকেটর কারণে ৮ থেকে ১২ লাখ টাকায় ভিসা কিনে আসতে হয় এবং ভিসা হাতে পাওয়ার পরে মেডিকেল সেন্টারগুলোতে করা হয় হয়রানি। নতুন সরকার আসলে এই হয়রানি বন্ধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাহলে অন্যান্য দেশের মতো স্বল্প খরচে বিদেশে শ্রমিক আসতে পারবে। দেশের রেমিট্যান্সও বাড়বে।

আরেক প্রবাসী আব্দুস সাত্তার বলেন, সরকার প্রবাসীদের বিভিন্ন ঋণের ব্যবস্থা করে রেখেছে। সহজ শর্তে প্রবাসীদের ঋণের কথা বলা হলেও, ঋণ নিতে গিয়ে ভিসা, কপি, জমির দলিলসহ পরিবারের একাধিক ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার পরেও একজন ব্যবসায়ী জামিনদার লাগে তার ব্যবসায় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয় অথবা একজন সরকারি চাকরিজীবী জামিনদার লাগে এই রকম শর্তের কারণে প্রবাসীরা ঋণ পায় না। ঋণের শর্তগুলো যেন আরও সহজ করে। বাংলাদেশে থেকে আসতে বিমানে ফ্লাইটে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রবাসীদের ভোটাধিকার গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। নতুন সরকার যেন সবার জান ও মালের নিরাপত্তা ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি প্রবাসীবান্ধব সরকার হয় এমনটাই প্রত্যাশা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান