ভারতে তেলকূপে গ্যাস লিক ও আগুন, গ্রাম ফাঁকা করার নির্দেশ

ভারতে অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসির একটি সচল তেলকূপে ভয়াবহ গ্যাস লিক ও আগুনের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যের কোণাসীমা জেলার রাজোল এলাকার ইরুসুমান্দা গ্রামে অবস্থিত ওই তেলকূপে মেরামতকাজ চলছিল। সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকার পর ‘ওয়ার্কওভার রিগ’ ব্যবহার করে কূপটি সংস্কারের সময় হঠাৎ প্রবল ব্লোআউট ঘটে। এতে বিপুল পরিমাণ গ্যাস ও অপরিশোধিত তেল একসঙ্গে আকাশে ছিটকে ওঠে।

কিছুক্ষণের মধ্যেই লিক হওয়া গ্যাসে আগুন ধরে যায়। তেলকূপ এলাকায় আগুনের শিখা দেখা দিলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন গ্যাস ও ধোঁয়া ইরুসুমান্দা গ্রামসহ আশপাশের এলাকায় কুয়াশার মতো ছড়িয়ে পড়ে।

নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে লাউডস্পিকারে ঘোষণা দিয়ে আশপাশের তিনটি গ্রামের বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহার না করতে, কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু না করতে এবং চুলা জ্বালানো থেকে বিরত থাকতে বলা হয়। এতে নতুন করে আগুন লাগার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে জানানো হয়।

এসময় পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা গ্রামবাসীদের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এই আশঙ্কায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান এবং গবাদিপশুও সরিয়ে নেন।

খবর পেয়ে ওএনজিসির জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্যাস লিক বন্ধ ও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

বর্তমানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওএনজিসির শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত