নোয়াখালীকে উড়িয়ে দিলো সিলেট

সিলেট টাইটান্সের সামনে দাঁড়াতেই পারেনি নোয়াখালী এক্সপ্রেস। নাসুম আহমেদের ৫ শিকারে ৬১ রানে অলআউট রানে অলআউট হয় নোয়াখালী। সেই লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে সিলেট টাইটান্স।

৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের বোর্ডে ১ রান যোগ হতেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় সিলেট। ১ রান করে বিলাল সামির বলে বোল্ড হন তিনি। ৭ চারে ১৮ বলে ৩২ রান করে দলের জয় সহজ করে দেন অন্য ওপেনার তৌফিক খান। কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছানোর ৮ রান আগেই জহির খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর অপ্রত্যাশিতভাবে পতন হয় আরও ২ উইকেটের। নতুন ব্যাটার আফিফ ও জাকির পরপর উইকেট বিলিয়ে দেন জহিরের বলে। জয় থেকে ২ রান দূরে থাকতে স্লগ সুইপ করতে গিয়ে টপ এইজে আফিফ ক্যাচ দেন স্লিপে। ৫ বলে ২ রান করে ফেরেন তিনি।

২৪ রান করা জাকির ম্যাচ ড্র অবস্থায় উড়িয়ে বাউন্ডার মারার প্রচেষ্টায় লং অফে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন।

৪ উইকেট হারানো সিলেটের দুই বিদেশি মঈন আলী ও আজমতউল্লাহ ওমরজাই জয় নিয়ে মাঠ ছাড়েন। এবার অবশ্য জহির খান ওয়াইড দিয়ে জেতান সিলেটকে। মঈন ১ ও ওমরজাই রানের খাতা না খুলে অপরাজিত ছিলেন।

তবে জয় পেতে সমস্যা হয়নি সিলেটের। তিনে নামা সিলেটের জাকির হাসান ও নতুন ব্যাটার জয় আদায় করে মাঠ ছাড়েন। জাকির … ও রানে অপরাজিত ছিলেন।

এর আগে, টানা ৩ ম্যাচ হারের পর সিলেট টাইটান্সের বিপক্ষে জয়ের প্রত্যয়ে মাঠে নেমেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু সিলেটের নাসুম আহমেদের ৫ উইকেটে মাত্র ৬১ রানে অলআউট হয়েছে হায়দার আলীর দল। বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। আর এবারের আসরের প্রথম।

সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নবীর আগমনে দারুণ কিছুর আশায় ছিল নোয়াখালীর সমর্থকরা। কিন্তু স্বাগতিক সিলেটের নাসুমের ঘূর্ণিতে ধস নামে নবাগত ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং লাইনআপে। ৪ ওভারে ৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।

নোয়াখালীর মাত্র দুই ব্যাটার পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। ০ রানে আউট হয়েছেন ৪ ব্যাটার। তারা হলেন – হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান ও বিলাল সামি।

সর্বোচ্চ ২৫ রান করেছেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন হাবিবুর রহমান সোহান।

৪৬ রানে ৫ উইকেট হারানো এক্সপ্রেস ১৫ রানের ব্যবধানে বাকি ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ৬১ রানে। নাসুমের বলে আউট হন সৌম্য সরকার (৬), হায়দার আলী (৫), মেহেদী হাসান রানা, জহির খান (০) ও বিলাল সামি (০)।

আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ১ রান করেছেন ১০ বলে। ৪ রান করে রানআউট হয়েছেন মুনিম শাহরিয়ার। নোয়াখালী ব্যাটিং করেছে ১৪.২ ওভার। নাসুমের পাঁচ শিকার ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন আমির ও খালেদ।

উল্লেখ্য, বিপিএলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৪ রান। ২০১৬ রানে মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে এই রান করে খুলনা টাইটান্স। ২০১৫ সালে বরিশাল বুলস ৫৮ রান করে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে। ৫৯ রান করে সিলেট সুপারস্টার্স অলআউট হয় রংপুরের বিপক্ষে ২০১৫ আসরেই।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান