হিন্দু-মুসলিমের প্রেমের নাটক, হুমকি ও বিতর্কে যা বললেন আরশ খান

‘আমাদের গল্পটা এখানেই শেষ’ নামের একটি নাটক সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে। এ নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা আরশ খান। তাকে হুমকিও দেয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাটকে হিন্দু যুবকের চরিত্রে তার অভিনয় এবং মুসলিম প্রেমিকাকে বিয়ের জন্য চাপ দেওয়ার গল্প ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এই বিতর্কের জবাবে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

আরশ খান তার ফেসবুক পোস্টে বলেন, নতুন একটি কাজ নিয়ে আলোচনা ও সমালোচনা হওয়াকে তিনি স্বাভাবিকভাবেই দেখেন। একজন অভিনয়শিল্পী হিসেবে সবসময় সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিল রেখে গল্পে কাজ করার চেষ্টা করেন তিনি।

দর্শকদের কেউ কাজ পছন্দ করেন, কেউ খুব পছন্দ করেন, আবার কেউ অপছন্দও করেন। সবকিছুকেই তিনি ইতিবাচকভাবে নেন।

তিনি লেখেন, দেশের সংস্কৃতি ও বাস্তবতাকে তুলে ধরাই তার কাজের মূল উদ্দেশ্য। ‘যত্ন’ নামের ধারাবাহিক নাটকের উদাহরণ টেনে আরশ খান বলেন, তিনি কখনোই সমাজে ভুল বার্তা দেওয়ার ইচ্ছা রাখেন না। তবে সাম্প্রতিক নাটকটি নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তার অনেকগুলোই ভিত্তিহীন বলে দাবি করেন অভিনেতা।

যুক্তি-তর্কে না যাওয়ার কথা জানিয়ে তিনি ভবিষ্যতে গল্প বাছাইয়ে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন এবং দর্শকদের আশাহত না করার অঙ্গীকার করেন।

পোস্টে আরশ খান আরও উল্লেখ করেন, একটি প্রজেক্ট একবার প্রকাশের পর সেটি ডিলিট করা বা তুলে নেওয়া একজন অভিনয়শিল্পীর হাতে থাকে না। সে কারণে তিনি প্রযোজকদের প্রতি অনুরোধ জানান, যেন তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেন এবং নিজেদের ভাবনা প্রকাশ করেন।

‘আমাদের গল্পটা এখানেই শেষ’ নাটকের দৃশ্যে আরশ ও উর্বি

সবশেষে দর্শকদের উদ্দেশে আবেগঘন বার্তায় আরশ খান লেখেন, দর্শক ছাড়া তিনি শূন্য। সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, ‘আমাদের গল্পটা এখানেই শেষ’ নাটকে হিন্দু ছেলের চরিত্রে অভিনয় করা আরশ খানের বিপরীতে মুসলিম নায়িকা থাকায় এবং গল্পের বিয়েসংক্রান্ত বিষয়বস্তু নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা চলছে। ফেসবুকে বেশ কিছু পেজ থেকে নাটকটির স্ক্রিনশট শেয়ার করে আরশ খানকে হুমকি দেয়া হয়। আল্টিমেটাম দিয়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিতে বলা হয়। তার প্রেক্ষিতেই স্ট্যাটাস দিয়েছেন আরশ খান।

এদিকে ইউটিউবে এখন আর নাটকটি দেখা যাচ্ছে না। এই নাটকের রচয়িতা, চিত্রনাট্যকার ও পরিচালক মেহেদী হাসান জনি। এতে আরশের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বি।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত