জনতা গ্রুপ ও কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময়

বিদায়ী বছরের প্রাপ্তি আর নতুন বছরের প্রত্যাশাকে সামনে রেখে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে জনতা গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাকের। জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৮০-এর দশক থেকে বর্তমান পর্যন্ত জনতা গ্রুপের ঈর্ষণীয় ব্যবসায়িক সাফল্যের দীর্ঘ পথচলা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পণ্য আমদানিতে জনতা গ্রুপ এক অনন্য মাইলফলক সৃষ্টি করেছে এবং সফল আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে এরই মধ্যে অষ্টমবারের মতো পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী আলহাজ আবুল কাশেম ২০২৫ সালে টানা দশমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়েম আবুল কাশেম, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন রানা, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, যুগ্ম সম্পাদক আলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জিসান মাহমুদ, আবু বক্কর সিদ্দিক পাভেল, সদস্য এবাদুর রহমান, লুতফুর রহমান, জাহিদ হোসেন জনি, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং জনতা গ্রুপের অফিস অ্যাডমিন সিরাজুল ইসলামসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

প্রতি বছরের মতো এবারও নববর্ষ উপলক্ষে প্রেস ক্লাবের সাংবাদিকদের হাতে নতুন বছরের ডায়েরি ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেয় জনতা গ্রুপ কর্তৃপক্ষ। সাংবাদিক নেতারা জনতা গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং প্রবাসে দেশীয় পণ্যের বাজার সৃষ্টিতে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প