দাপুটে জয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলো আর্সেনাল

দ্বিতীয়ার্ধে চার গোল করে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়ছে আর্সেনাল। দাপুটে জয়ে শীর্ষে অবস্থান করেই বছর শেষ করলো মিকেল আর্তেতার দল। এই হারে থামলো অ্যাস্টন ভিলাল ১১ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা।

গতকাল মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে গানাররা।

চোট কাটিয়ে গতকালের ম্যাচ দিয়ে নভেম্বরের পর প্রথম একাদশে ফেরেন সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস। তার নৈপুন্যেই ৪৮ মিনিটে লিড পায় আর্সেনাল। কর্নার থেকে বল জালে জড়ান তিনি।

এরপর মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে ব্যবধান দ্বিগুণ করতে সহায়তা করেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। মাঝমাঠে বল কেড়ে নিয়ে মার্টিন জুবিমেন্দিকে দারুণ এক পাস দেন। সেই বল পেয়ে ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্দি।

৬৯ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ড বক্সের বাইরে থেকে নিচু শটে তৃতীয় গোলটি করেন, যদিও ভিএআরের দীর্ঘ অফসাইড পরীক্ষা শেষে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস ৭৮ মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে চতুর্থ গোলটি করে ম্যাচটি স্মরণীয় করে তোলেন। যোগ করা সময়ে কাছ থেকে বল জালে পাঠিয়ে অ্যাস্টন ভিলার হয়ে সান্ত্বনার গোল করেন অলি ওয়াটকিন্স অতিরিক্ত সময়ে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প