খালেদা জিয়ার মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসীদের শোক

বাংলাদেশের গণতন্ত্রের ‌‘অপরাজেয় নেত্রী’, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

বিএনপি পরিবারসহ মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের একটি বড় অংশ বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রবাসীদের মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং জাতীয় রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে থাকবেন। এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোকবার্তায় বিএনপি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গোটা বাংলাদেশের মতো মালয়েশিয়াতেও শোকের ছায়া নেমে এসেছে। জাতির এই কঠিন ক্রান্তিলগ্নে তার চলে যাওয়া হৃদয় মানতে পারছি না। তিনি মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।

মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় প্রবাসীদের দোয়া কামনা করেন।

এদিকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আহমাদুল কবির বলেন, একজন আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

এ ছাড়া মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়াসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতা পৃথক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প