প্যালেসকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ের দেখা টটেনহ্যামের

সিনিয়র পর্যায়ে তরুণ আর্কি গ্রের প্রথম গোলে টটেনহ্যাম হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। টানা দুই হারের পর জয়ের দেখা পেল টটেনহ্যাম। এই জয়ে সেলহার্স্ট পার্কে ইতিবাচক ফল নিয়ে বছরটা শেষ করলো ক্লাবটি।

১৯ বছর বয়সী গ্রে গোলের দেখা পান প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে। পেদ্রো পেরো কর্নার কিক নেন ব্যাক পোস্টে। সেটি প্রথমে র‍্যান্ডাল কোলো মুয়ানি ও পরে রিচার্লিসন হেড করেও সেটি ক্লিয়ার করতে ব্যর্থ হয় প্যালেসের ডিফেন্স। সেই সুযোগ কাজে লাগিয়ে হেড থেকে গোল করেন আর্কি।

ম্যাচের ফল আরও স্বস্তিদায়ক হতে পারত টটেনহ্যামের জন্য। কিন্তু উইলসন ওডোবার্টের শট ফিরে আসে পোস্টে লেগে। পাশাপাশি রিচার্লিসনের করা দুটি গোল অফসাইডের কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বাতিল করে দেয়।

ম্যাচের শেষদিকে মোহাম্মদ কুদুসের ক্রসে বল পেতে দেরি করায় রিচার্লিসনের আরেকটি সুযোগ নষ্ট হয়। এর আগে, ১৭ মিনিটে টটেনহ্যামের প্রথম বড় আক্রমণ লুকাস বার্গভালের অফসাইডের কারণে গোল বাতিল হয়েছিল।

ম্যাচ হারলেও প্রথমার্ধে তুলনামূলকভাবে বেশ আক্রমণাত্মক ফুটবলই খেলেছিল ক্রিস্টাল প্যালেস। জ্য-ফিলিপ মাতেতার শক্তি ও হোল্ড-আপ প্লে টটেনহ্যামকে বেশ ভোগায়।

তবে ফরাসি ফরোয়ার্ড দুটি দারুণ সুযোগ পেয়েও ব্যর্থ হন গোল করতে। অল্পের জন্য বাইরে চলে যায় একটি শট। অন্য আরেকটি হেড লক্ষ্যভ্রষ্ট হয় ছয় গজ বক্সের ভেতর থেকে।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টায় প্যালেস চাপ বাড়ালেও জাস্টিন ডেভেনির শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। এবং ম্যাক্সেন্স লাক্রোইক্সের হেড অল্পের জন্য গোল মিস করন। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে তারা কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি এবং লিগে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে টটেনহ্যাম তিন ধাপ এগিয়ে উঠে লিগের ১১ নম্বরে, নবম স্থানে থাকা ক্রিস্টাল প্যালেসের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প