ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

রাজধানীর শাহবাগ মোড় ফের অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থী-জনতা। শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পরই সংগঠনটির নেতাকর্মীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতারা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। এর আগে, সকালে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা সাময়িকভাবে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ কর্মসূচি চলবে। সেই ঘোষণা অনুযায়ী, গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে সারা রাত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শনিবার বেলা ২টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শরিফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প