ষাটে পা দিচ্ছেন সালমান খান, যেভাবে পালন হচ্ছে জন্মদিন

রাত পোহালেই বলিউডের ভাইজানের জন্মদিন। ২৭ ডিসেম্বর, শনিবার ষাট বছরে পা রাখছেন বলিউড সুপার স্টার সালমান খান। বয়স কেবলই একটি সংখ্যা-তা বরাবরই প্রমাণ করে আসছেন তিনি। প্রতিবছর পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিয়ে বিশেষ আয়োজনে জন্মদিন উদযাপন করেন সালমান। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ঝুঁকির কারণে জন্মদিন ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে তাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অন্যান্য বছরের মতো এবারও পানভেলের ফার্মহাউসেই জন্মদিন উদযাপন করবেন সালমান খান। রুদ্ধদ্বার এই অনুষ্ঠানে থাকবেন কেবল ঘনিষ্ঠজনেরা। পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের মধ্যে যাদের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব ও কাজের সম্পর্ক, তারাই মূলত আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন।

জানা গেছে, এবারের জন্মদিনের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সালমান খানের দীর্ঘ চলচ্চিত্রজীবনের ওপর একটি বিশেষ ভিডিও। সেখানে বিভিন্ন ছবিতে তার সঙ্গে কাজ করা নির্মাতারা নিজেদের অভিজ্ঞতা, শুভেচ্ছা ও আগামীর প্রত্যাশার কথা তুলে ধরবেন। উপহারের তালিকা এখনো প্রকাশ্যে আসেনি।

প্রতিবছরের মতো কেক কাটা, ঘরোয়া আড্ডা ও সীমিত পরিসরে উদযাপন-সবই থাকবে এবারের জন্মদিনেও। পাশাপাশি পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়ার ক্ষেত্রেও বিশেষ কোনো বাধা থাকবে না বলেই ধারণা করা হচ্ছে।

বলিউডের তিন খানই এবার ষাটের ঘরে পা রাখলেন। চলতি বছরের মার্চে আমির খান ষাট বছরে পা রেখেছেন, নভেম্বরে শাহরুখ খান পূর্ণ করেছেন ষাট। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন সালমান খান। রাত পোহালেই সেই বিশেষ দিনের উদযাপনে মাতবেন বলিউডের ভাইজান।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান